দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলতি সপ্তাহেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তদন্তের স্বার্থে ইতোমধ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা তাদের পালাতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এ ক্ষেত্রে সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
কে